আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের দোয়া | বাংলা ও আরবি দোয়া
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের দোয়া

কৃতজ্ঞতা, তওবা, রহমত ও হিদায়াতের জন্য বিশেষ প্রার্থনা — আরবি ও বাংলায়

১

কৃতজ্ঞতা ও স্বীকৃতি

اَللّٰهُمَّ يَا رَبِّ، اَلْحَمْدُ لَكَ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ، لَمْ تُخَيِّبْنِيْ فِيْ شَيْءٍ حَتَّى الْآنَ، فَلَكَ مِنِّيْ أَلْفُ أَلْفِ شُكْرٍ وَثَنَاءٍ، يَا مَنْ تَرْبِيَتُكَ تَشْمَلُ كُلَّ عَبْدٍ مِنْ عِبَادِكَ بِقُدْرَتِكَ الْكَامِلَةِ.

হে আল্লাহ, হে আমার রব! তোমার জন্য অগণিত পবিত্র ও বরকতময় প্রশংসা। এখন পর্যন্ত তুমি আমাকে কোনো কাজে বিফল করোনি। তোমার প্রতি আমার হাজার কোটি শুকরিয়া — আলহামদুলিল্লাহ। আমি জানি তুমি তোমার প্রতিটি বান্দার প্রতিপালক, নিজ কুদরতে সকলকে লালন করছ এবং তোমার নেয়ামতের ধারা সবার জন্য অবিরাম প্রবাহিত রেখেছ।

২

পথভ্রষ্টদের জন্য রহমতের প্রার্থনা

اَللّٰهُمَّ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ، ارْحَمْ عِبَادَكَ الَّذِيْنَ نَسُوْكَ بِوَسْوَسَةِ الشَّيْطَانِ وَشَهَوَاتِ النَّفْسِ، ثُمَّ عَادُوْا إِلَيْكَ تَائِبِيْنَ خَاشِعِيْنَ، فَاغْفِرْ لَهُمْ وَاشْمَلْهُمْ بِرَحْمَتِكَ، وَاجْعَلْهُمْ مِنَ الْمَقْبُوْلِيْنَ.

হে আল্লাহ, হে দয়াময়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াময়! তুমি বিশেষভাবে তাদের প্রতি সন্তুষ্ট হও — যারা শয়তানের ধোঁকায় ও নফসের খায়েশে দুনিয়ার মোহে পড়ে তোমাকে ভুলে গিয়েছিল, অতঃপর তোমার দয়ায় আবার ফিরে এসেছে। হে রব, সেই সমস্ত মানুষ ও জিন জাতিকে তোমার রহমতের চাদরে টেনে নাও এবং তাদের উপর রহম করো।

৩

গুনাহ মাফের প্রার্থনা

اَللّٰهُمَّ اغْفِرْ لَهُمْ ذُنُوْبَهُمْ كُلَّهَا، وَاغْسِلْهَا بِمَاءِ رَحْمَتِكَ، وَامْحُهَا مَحْوًا كَامِلًا، وَعَامِلْهُمْ بِعَفْوِكَ لَا بِعَدْلِكَ، وَبَدِّلْ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ، يَا خَيْرَ الْغَافِرِيْنَ.

হে আল্লাহ! সেই সমস্ত অপরাধ কর্মগুলো তোমার রহমতের পানি দিয়ে ধুয়ে দাও। সেগুলো বিনা শাস্তিতে, নিরবে, সংকোচহীনভাবে ক্ষমা করে দাও — যেন কিছুই হয়নি এমনভাবে। যারা শয়তানের ধোঁকায় পড়ে বা দুর্বলতায় গুনাহে জড়িয়েছিল, তাদের সকল অন্যায় নিঃস্বার্থে ক্ষমা করে দাও এবং পাপগুলোকে নেকিতে পরিণত করে দাও।

৪

আল্লাহর অতুলনীয় গুণের স্বীকৃতি

سُبْحَانَكَ يَا رَبِّ، أَنْتَ الْوَاحِدُ الْأَحَدُ، لَا نَظِيْرَ لَكَ وَلَا مِثِيْلَ، وَسِعَتْ رَحْمَتُكَ كُلَّ شَيْءٍ، وَحِلْمُكَ لَا يُحِيْطُ بِهِ أَحَدٌ، وَلَا يَبْلُغُ كَمَالَ صِفَاتِكَ مَلَكٌ مُقَرَّبٌ وَلَا نَبِيٌّ مُرْسَلٌ.

হে রব, তুমি পবিত্র! তুমি এক ও অদ্বিতীয়, তোমার সমকক্ষ কেউ নেই এবং কখনো হবেও না। তোমার ক্ষমার শক্তি, সহনশীলতা, মায়া-মমতা এত অতুলনীয় যে — কতটুকু ঘৃণ্য কাজের পরেও তুমি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ রেখে ক্ষমা করতে পারো — তা চিন্তা করাও সৃষ্টির পক্ষে সম্ভব নয়।

৫

হিদায়াত ও কল্যাণের প্রার্থনা

اَللّٰهُمَّ اهْدِنَا إِلَى مَا يُرْضِيْكَ، وَوَفِّقْنَا لِطَاعَتِكَ، وَارْزُقْنَا حَيَاةً كَرِيْمَةً فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَلَا تَجْعَلْنَا مِنَ الضَّالِّيْنَ، وَعَلِّمْنَا مَا يَنْفَعُنَا وَانْفَعْنَا بِمَا عَلَّمْتَنَا.

হে আল্লাহ! তুমি কেবল বান্দার কামিয়াবির কথাই চিন্তা করো — কীভাবে সে সফলতা অর্জন করবে, সম্মানের সাথে জীবনযাপন করবে এবং দুনিয়া ও আখেরাতে সুখ-শান্তি লাভ করবে। হে রব, আমাদের হিদায়াত দাও, তোমার আদেশ-নির্দেশ মেনে চলার তৌফিক দাও এবং এমন জ্ঞান দান করো যা আমাদের পথভ্রষ্টতা থেকে রক্ষা করবে।

آمِيْنَ، آمِيْنَ، يَا رَبَّ الْعَالَمِيْنَ

আমীন, আমীন — হে সারা জাহানের রব।

© 2026 Islamic Dua BD  |  Sitemap  |  সমস্ত প্রশংসা আল্লাহর জন্য

Reviewed by Takiah on June 20, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.